শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষক গ্রেপ্তার।

নোয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর মা থানায় এই মামলা করেন, জানান সুধারাম মডলে থানার ওসি নজরুল ইসলাম।

মামলার আসামি মোবারক হোসেন এমরানকে মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনদের দ্বারা পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, অভিযুক্ত শিক্ষক মোবারক হোসেন গত ২৩ আগস্ট দুপুর ২টায় মাদরাসার অফিস কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি গত তিন বছরে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেছেন।

অভিযুক্ত শিক্ষক মোবারক হোসেন দাবি করেছেন, ধর্ষণের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মোবারক হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আদালতে হাজির করা হবে।

বিজ্ঞাপন