বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে কাতারপ্রবাসীর স্ত্রীকে হত্যা, তদন্ত শুরু

মাদারীপুরে কাতারপ্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা, তদন্ত চলছে।

মাদারীপুরে কাতারপ্রবাসীর স্ত্রীকে হত্যা, তদন্ত শুরু

মাদারীপুর সদর উপজেলায় এক কাতারপ্রবাসীর স্ত্রী আইভী আক্তার (২৮) কে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কালিকাপুর এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। নিহত আইভী আক্তার কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি আইভী আক্তার কালিকাপুর এলাকায় তার চাচা কালাম শরীফের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যায় কালাম শরীফ ও তার স্ত্রী জরুরি পারিবারিক কাজে বাড়ির বাইরে চলে যান। এ সময় ঘরে আইভী আক্তার একা ছিলেন।

অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এই সুযোগে ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। রাত আনুমানিক ৮টার দিকে চাচা কালাম শরীফ বাড়িতে ফিরে ঘরের মেঝেতে আইভীর রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং চিৎকার শুরু করেন।

এ সময় প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। মাদারীপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং এর পেছনে ডাকাতি, পারিবারিক বিরোধ বা অন্য কোনো শত্রুতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত খুনিদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন