শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, দুই আসামি গ্রেফতার

টাঙ্গাইলে আনসার সদস্য হানিফ খানকে কুপিয়ে হত্যা, দুই আসামি গ্রেফতার।

টাঙ্গাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, দুই আসামি গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম হানিফ খান, তিনি হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্বশত্রুতার কারণে হানিফকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, ঘটনার পর রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন