নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে তাকে আটক করা হয়।
নেত্রকোণা মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, আটক সাদিয়া আক্তার নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার এ বিষয়ে বলেন, সাদিয়া আক্তারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।