সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা, তদন্ত শুরু

টাঙ্গাইলের সাবেক ইউপি সদস্য ছোরমান আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা, তদন্ত শুরু

টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় শনিবার বিকেলে সাবেক ইউপি সদস্য ছোরমান আলী (৪৭) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান আলীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত ছোরমান আলী গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা এবং আবু হানিফের ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন