সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, তদন্ত শুরু

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূ সানজিদা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

গাজীপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, তদন্ত শুরু

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম সানজিদা আক্তার (২৩), তিনি বরিশালের কোতোয়ালি থানার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী জুয়েল ওমানে কর্মরত। আজ সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে সানজিদার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সানজিদা গুরুতর আহত হন এবং তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সানজিদাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পথেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। নিহতের ভাইয়ের স্ত্রী সাথী আক্তার বলেন, আজ সকালে এক যুবক নিহত সানজিদার ভাইয়ের খোঁজ করে। পরে তিনি সানজিদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পূর্ব শত্রুতা বা পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন