বরিশাল নগরীতে ময়লার স্তূপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতক দুটির মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার বন বিভাগের অফিসের সামনে থেকে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় ময়লা পরিষ্কার করতে গেলে ময়লার স্তূপে দুটি নবজাতক দেখতে পান।
এখনো জানা যায়নি, কে বা কারা নবজাতক দুটি ফেলে গেছে।
এদিকে, ঘটনার সাথে জড়িতদের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।