সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আশুলিয়ায় নবজাতকসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় নবজাতকসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আশুলিয়ায় নবজাতকসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য জন্ম নেওয়া নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে জামগড়া এলাকার একটি চারতলা বাড়ির একটি কক্ষ থেকে মরদেহগুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা ওই দম্পতির তালাবদ্ধ কক্ষ থেকে পচা দুর্গন্ধ পেলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহগুলি উদ্ধার করে।

আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, মরদেহগুলি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।

এসআই আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে তারা আত্মহত্যা করেছেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন