সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে জামগড়া এলাকায়।
মরদেহ দুটি আলমগীর হোসেন ও নাজমা বেগমের। তাদের পাশেই ছিল একটি ভ্রূণ সদৃশ পাঁচ মাসের বাচ্চার অর্ধগলিত মরদেহ। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং কেউ আটকও হয়নি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
প্রাথমিকভাবে পুলিশ বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। তবে তদন্তের প্রক্রিয়া এখনও শুরু হয়নি।