রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অপরাধ

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে ৬ জন আহত

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হয়েছেন ছয়জন, আটক করা হয়েছে এক ব্যক্তিকে।

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে ৬ জন আহত

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় বিস্ফোরণটি ঘটে, যার তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এতে অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে।

বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার বিরোধের জের ধরে বাইরে থেকে বোমা তৈরির কারিগর এনে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং স্থানীয়দের আশঙ্কা, চলমান বিরোধকে কেন্দ্র করে আরও সহিংস ঘটনা ঘটতে পারে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন