মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বরিশালে বোমাসদৃশ বিস্ফোরণে আহত ৩, তদন্ত শুরু

বরিশালে বোমাসদৃশ বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য আহত হয়েছেন।

বরিশালে বোমাসদৃশ বিস্ফোরণে আহত ৩, তদন্ত শুরু

বরিশালের বাকেরগঞ্জে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধল মৌ গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন হনুফা বেগম, তার মেয়ে ইতি এবং বোনের ছেলে ফাহিম। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা সকালে বাসার পাশে বের হন। এসময় তারা একটি নতুন বাজারের ব্যাগ ও কিছু চিপসের প্যাকেট দেখতে পান। সেটি আনতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে, যার ফলে তিনজনই দগ্ধ হয়ে পাশের নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

বিজ্ঞাপন