মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ইয়াবা তৈরির মেশিনসহ দুইজন আটক

রাজধানীতে ইয়াবা তৈরির মেশিনসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-২।

রাজধানীতে ইয়াবা তৈরির মেশিনসহ দুইজন আটক

রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ৩১ হাজার ইয়াবা ও ইয়াবা তৈরির দুইটি মেশিন জব্দ করেছে র‍্যাব-২। রোববার মোহাম্মদপুরের বসিলা থেকে দুইজনকে আটক করা হয়।

আজ সোমবার সকালে সাংবাদিকদের সাথে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় র‍্যাব। অভিযানের সময় সেখান থেকে ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামালসহ ১৯ হাজার ৭৫২ ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান জানান, মোহাম্মদপুর থেকে ইয়াবা জব্দের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পাওয়া যায়।

র‍্যাব আরও জানায়, অভিযুক্ত নাসির ও তার সহযোগীরা দীর্ঘ ১০ বছর ধরে নাসির ক‍্যামিকাল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের আড়ালে এ ব্যবসা পরিচালনা করে আসছিল। চট্টগ্রাম থেকে কাঁচামাল নিয়ে আসা হতো।

জব্দকৃত মালামাল ও অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় র‍্যাব।

বিজ্ঞাপন