সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

৬২ মামলার আসামি ‘বোমা কুদ্দুস’ গ্রেফতার, কারাগারে পাঠানো

শরীয়তপুরের ‘বোমা কুদ্দুস’ গ্রেফতার, ৬২ মামলার আসামি কারাগারে পাঠানো হয়েছে।

৬২ মামলার আসামি ‘বোমা কুদ্দুস’ গ্রেফতার, কারাগারে পাঠানো

শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী, যিনি ‘বোমা কুদ্দুস’ নামে পরিচিত, গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক লাভলী শীল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাজিরা থানার সূত্রে জানা গেছে, কুদ্দুস বেপারীর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৬২টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে শ্রমিকদলকর্মী রিয়াজুল তালুকদার নিহত হওয়ার ঘটনায় করা মামলারও এজাহারভুক্ত আসামি তিনি।

পুলিশ জানায়, 'বোমা কুদ্দুস' দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

পুলিশের কোর্ট পরিদর্শক শিমুল সরকার জানান, কুদ্দুস বেপারীকে একটি মারামারির ঘটনায় করা সিআর মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন