সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, পাচার ২০০ কোটি টাকা

রাজধানীতে অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, পাচার ২০০ কোটি টাকার চেষ্টা।

অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, পাচার ২০০ কোটি টাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়ার মাধ্যমে শতকোটি টাকা পাচারের চেষ্টা করা একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন চীনা নাগরিক রয়েছেন।

গতকাল শনিবার রাত ৮টায় বসুন্ধরার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন একজন চাকমা নারী, পরে সেটি চীনা নাগরিকদের কাছে ভাড়া দেওয়া হয়।

অভিযানে ১৪টি ল্যাপটপ এবং প্রায় ৬ হাজার সক্রিয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একটি মোবাইল ফোনে ১২টি সিম ব্যবহার করা হচ্ছিল। এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র এক মাসে ২০০ থেকে ২৫০ কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল।

শফিকুল ইসলাম জানান, চক্রটির মূলহোতা হংকংয়ে অবস্থান করছে এবং ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে। ডিবি আরও কয়েকজনকে গ্রেপ্তারের পরিকল্পনা করছে যারা সিমভিত্তিক প্রতারণায় জড়িত।

ডিবি কর্মকর্তারা জানান, পুরো চক্রের অর্থ লেনদেন, বিদেশি সংযোগ এবং পাচারের রুট খতিয়ে দেখা হচ্ছে। তারা দেশের ভুয়া নামে নিবন্ধিত সিম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। একটি অপারেটরে ৪ হাজার সিম ব্যবহার করা হচ্ছিল।

বিজ্ঞাপন