সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডেভিড ইমনসহ পাঁচ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ডেভিড ইমনসহ পাঁচ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ডেভিড ইমনসহ পাঁচ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচ আসামিকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।

পুলিশের পক্ষ থেকে এ দুটি মামলায় ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল, তবে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ডেভিড ইমনকে হাটহাজারী থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখানো হয়।

চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গত বৃহস্পতিবার (৩০ জুলাই) যশোরে ৩ সহযোগীসহ গ্রেফতার হন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ মোট ডজনেরও বেশি মামলা রয়েছে। অপরাধ জগতে তার পরিচিতি দুবাইয়ে থাকা সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে।

বিজ্ঞাপন