বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বগুড়ায় রকি বাহিনীর প্রধানসহ তিনজন গ্রেফতার

বগুড়ায় রকি বাহিনীর প্রধানসহ তিনজন গ্রেফতার, অস্ত্র ও মাদক জব্দ।

বগুড়ায় রকি বাহিনীর প্রধানসহ তিনজন গ্রেফতার

বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে রকি বাহিনীর প্রধান রকি মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার (১ আগস্ট) রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রকি মিয়ার স্ত্রী রাইসা এবং তার দুই বান্ধবীও ছিলেন। এ সময় বাহিনীটির তিন নারী সদস্যসহ ছয়জন পালিয়ে যায়।

গোয়েন্দা পুলিশের তদন্তে জানা যায়, রকি কিছুদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ট্র্যাপে ফেলে বিভিন্ন বয়সী ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

অভিযানের সময় পুলিশ রকি বাহিনীর আস্তানায় প্রবেশ করে এবং সেখানে থেকে একটি বিদেশি রিভলভার, বেশ কয়েকটি চাইনিজ কুড়াল, রামদা ও মাদক জব্দ করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রকির স্ত্রী রাইসা, দুই বান্ধবী এবং তিন যুবক পালিয়ে যায়।

বিজ্ঞাপন