সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে বসতঘর ও ৩ দোকান পুড়ে গেছে

রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও তিনটি দোকান পুড়ে গেছে।

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে বসতঘর ও ৩ দোকান পুড়ে গেছে

রাঙ্গামাটির লংগদুতে সোমবার (৩ আগস্ট) ভোরে একটি বসতঘর ও তিনটি ফার্নিচারের দোকান অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহযোগিতায় যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডের ফলে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

বিজ্ঞাপন