বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
জাতীয়

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে গেছে

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে গেছে, ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা।

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে গেছে

খাগড়াছড়ির মানিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওষুধের গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার ময়ূরখীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেননি।

খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে আতুসে মারমার ওষুধের গোডাউন, রেম্রাচাই মারমার সার ও কীটনাশকের দোকান, এবং সাথোয়াই মারমা ও অংগ্য মারমার চায়ের দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দোকান সেডের এক পাশে থাকা চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দোকানগুলোর ওষুধ, সার-কীটনাশক, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

বিজ্ঞাপন