শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলা শিশুসাহিত্যের লেখক আমীরুল ইসলাম মারা গেছেন

বাংলা শিশুসাহিত্যের বিশিষ্ট লেখক আমীরুল ইসলাম মারা গেছেন।

বাংলা শিশুসাহিত্যের লেখক আমীরুল ইসলাম মারা গেছেন

বাংলা শিশুসাহিত্যের বিশিষ্ট লেখক আমীরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আমীরুল ইসলাম দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন এবং তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ আগস্ট তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার আরও অবনতি ঘটলে গত রোববার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক কোনো উন্নতি হয়নি।

আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ এপ্রিল পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কয়েক দশকের সাহিত্যজীবনে তিনি শিশুদের জন্য অজস্র গল্প, ছড়া, কবিতা, নাটক ও সৃজনশীল রচনা উপহার দিয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক, যার বেশিরভাগই শিশুসাহিত্যকেন্দ্রিক।

শিশুদের মনস্তত্ত্ব, আনন্দ-বেদনা ও কল্পনার জগতকে অত্যন্ত সহজ ও প্রাণবন্ত ভাষায় ফুটিয়ে তুলে বাংলা শিশুসাহিত্যে তিনি গড়ে তোলেন নিজস্ব এক স্বতন্ত্র ধারা। শিশুসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সম্মানজনক ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন। এছাড়া সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য তিনি দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিজ্ঞাপন