শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের জামাল মিয়া নিহত

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন জামাল মিয়া, পরিবারে শোকের ছায়া।

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের জামাল মিয়া নিহত

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সশস্ত্র সন্ত্রাসীরা জামালের দোকানে হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। এ সময় দোকানে থাকা অপর এক কর্মচারী গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বাবা মো. ছিডু মিয়া বাংলাদেশ ওয়েজ আর্নার্স প্রবাসী কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আহবান জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে যেন দ্রুত তার ছেলের মরদেহ বাংলাদেশে এনে সিপাইকান্দিতে দাফন করার ব্যবস্থা করা হয়।

তিনি আর্থিক ক্ষতিপূরণ এবং দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনের মাধ্যমে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জামাল মিয়া ৪-৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান এবং সেখানে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন।

নিহতের পরিবারে মা-বাবা, স্ত্রী এবং তিন সন্তান রয়েছে। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে পরিবারটি শোকাহত।

বিজ্ঞাপন