শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মোহাম্মদপুরে গ্যাং কার্যকলাপ বন্ধ, দাবি র‍্যাবের

মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই, দাবি র‍্যাবের।

মোহাম্মদপুরে গ্যাং কার্যকলাপ বন্ধ, দাবি র‍্যাবের

ঢাকার মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র‍্যাব। সংস্থাটি জানায়, গডফাদারদের গ্রেপ্তার করায় এলাকার পরিস্থিতি এখন অনেক বেশি স্থিতিশীল।

শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি জানান, মোহাম্মদপুরের কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজধানীর কেরানীগঞ্জের কোলচর এলাকা থেকে সন্ত্রাসী হৃদয়, সোহেল, সুজন ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়। পরে রাব্বির দেওয়া তথ্য অনুযায়ী এলেক্স ইমন হত্যা মামলার সাত নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত ১২ এপ্রিল মোহাম্মদপুরে রায়েরবাজার বেড়ীবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করে আসামি বিপুলসহ তার সহযোগীরা।

বিজ্ঞাপন