রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
অপরাধ

রাজধানীতে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার হয়েছে।

রাজধানীতে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাবের অভিযান চালিয়ে কিশোর অপরাধী চক্র পাটালি গ্রুপের মূল হোতা মো. শামীম পাটালিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তিনি বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

গতকাল প্রথমে চক্রের সদস্য খোকন মুন্সী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে চন্দ্রিমা মডেল টাউন থেকে গ্রেপ্তার করা হয় শামীম পাটালিকে।

অভিযানের সময় র‍্যাব একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন