বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরাধ

কক্সবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ নিহত

কক্সবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত, একজন আহত।

কক্সবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ নিহত

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মোহাজেরপাড়া এলাকার মোহাম্মদ মাহবুব এবং অপরজন মোহাম্মদ রাসেল। এছাড়া, আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী মোহাম্মদ শাহেদ, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি চকরিয়া-পেকুয়া সড়কে উঠতেই পেকুয়াগামী মাইক্রোবাসের চাপায় পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাহবুবের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় অন্য দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন