বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরাধ

জামালপুরে শিশু হত্যার অভিযোগ, মা আটক

জামালপুরে শিশুকে হত্যার অভিযোগে মা আটক, তদন্ত শুরু।

জামালপুরে শিশু হত্যার অভিযোগ, মা আটক

জামালপুরের মেলান্দহে নিজের আট মাস বয়সী সন্তানকে হত্যার অভিযোগে শ্রাবন্তী নামের এক গৃহবধূকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অভিযুক্ত শ্রাবন্তী বেগম ওই এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে শ্রাবন্তীর সঙ্গে হুমায়ুন আহমেদের বিয়ে হয় এবং এরপর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্রাবন্তি তার ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের খোঁজ শুরু হয়।

পরে প্রতিবেশীরা বাড়ির পাশের একটি পুকুরে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পান। সন্দেহ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা শ্রাবন্তীকে কিছু দূরে দেখতে পেয়ে আটক করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্বজন আনোয়ারা বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই শ্রাবন্তী সংসার করতে চাইতেন না। আমরা বারবার তাঁকে বুঝিয়েছি। বিয়ের আগে থেকেই তাঁর অন্য একজনের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সেই পরকীয়ার বাধা দূর করতেই তিনি সন্তানকে হত্যা করেছেন। আমরা তাঁর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

নিহতের ফুপু সুমাইয়া বলেন, ‘গতকাল রাতেও আমি আমার ভাতিজার সাথে খেলা করেছি। আজ দেখি ওর মা তাঁকে হত্যা করেছে। আমরা সর্বোচ্চ শাস্তি চাই।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, ‘আমাদের কাছে খবর আসার পরেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে শিশুর মরদেহ ও শ্রাবন্তী বেগমকে থানায় আনা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা তদন্তের মাধ্যমে হত্যার আসল কারণ জানার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন