বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরাধ

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নাটোরের সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী ঈদগাঁহ মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে কমল কুমার দাস নামের এক রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কমল কুমার দাস লেংগুরিয়া মধ্যপাড়া মহল্লার মৃত হীরালাল দাসের ছেলে এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন কমল কুমার দাস। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

সকাল বেলা স্থানীয়রা পুকুরে বস্তাবন্দী কিছু ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে এবং বস্তার মুখ খুলে এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা মরদেহটি কমল কুমার দাসের বলে শনাক্ত করেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পুলিশ কিছু জানাতে পারেনি। মৃত্যুর ঘটনা উদঘাটনে জেলা পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন