বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরাধ

জয়পুরহাটে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

জয়পুরহাটে বন্দনা রানীর মৃত্যু, স্বামী আটক। নিহতের পরিবার হত্যার অভিযোগ করেছে।

জয়পুরহাটে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে বন্দনা রানী (২৬) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত বন্দনা রানী জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকার রাজকুমারের স্ত্রী। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পর অভিযুক্ত স্বামী শ্রী রাজকুমারকে আটক করেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় বোন সাধনা বলেন, ‘বিয়ের পর থেকে রাজকুমার একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে, যার ফলে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পরকীয়ার জেরে আমার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সুষ্ঠ বিচার চাই।’

অন্যদিকে, রাজকুমারের বাবা শ্রী বাবুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, তবে তাকে হত্যা করা হয়নি। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন