জয়পুরহাটের ক্ষেতলালে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার মহব্বতপুর এলাকায় রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম বাদশা।
এ ঘটনায় আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। আহত মাজেদুল জানান, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে তারা জামালগঞ্জ চারমাথা এলাকায় যাচ্ছিলেন। এ সময় ওই এলাকার কয়েকজন তাদের চোর সন্দেহে আটক করে।
মাজেদুলের অভিযোগ, একপর্যায়ে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে তাদের পদ্মপুকুর এলাকায় নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।