শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চট্টগ্রামের জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে।

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল নামে একটি জাহাজভাঙা কারখানায় গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সানি জলদাস, পলাশ জলদাস, খোকন, রানা, আলম এবং দুই সহোদর মনসুর আলী ও নাসির উদ্দিনের নাম জানা গেছে। তারা সবাই ওই কারখানার শ্রমিক। এ ছাড়া, আরও অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকরা কাজ করার সময় গ্যাসের সিলিন্ডার কাটার সময় বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। আহতদের হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

বাকি আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে।

বিজ্ঞাপন