মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
অপরাধ

রূপগঞ্জে সীম গ্রুপের কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

রূপগঞ্জে সীম গ্রুপের কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ, এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

রূপগঞ্জে সীম গ্রুপের কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সীম গ্রুপের একটি টেক্সটাইল কারখানায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এয়ার কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকদের মধ্যে নাঈমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজন ও সহকর্মীরা। বিস্ফোরণটি ঘটে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকায় অবস্থিত কারখানার চারতলা ভবনের দ্বিতীয় তলায়, মেকানিক্যাল সেকশনের এয়ার কম্প্রেসার রুমে।

শ্রমিকদের বরাতে জানা যায়, বিস্ফোরণের পর মুহূর্তেই আগুনের ফুলকি বের হয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে থাকা শ্রমিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। দগ্ধ শ্রমিকদের মধ্যে ইসমাইল, কামরুল ইসলাম, তপন ও নাঈমুল ইসলাম রয়েছেন।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শিল্পকারখানার ইউটিলিটি সেকশনের এয়ার কম্প্রেসার রুমে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ দাবি করেছে, দুর্ঘটনার পর কোনো গণমাধ্যম কর্মীকে কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, কারখানার এইচআর এডমিন দাবি করেন, প্রতিষ্ঠানে কস্প্রেসার বিস্ফোরণ হলেও হতাহত হয়েছেন একজন শ্রমিক। এছাড়া, তিনি অগ্নিকাণ্ডের ঘটনার কথা অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন