নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধ কয়লা তৈরির একটি কারখানা ধ্বংস করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রুবেল শেখ জানান, অভিযানের সময় কারখানায় ৩ হাজার মণ কাঠ ও ৯০২ বস্তা কয়লা জব্দ করা হয়। এ সময় কারখানার মালিককে ২০ হাজার টাকা এবং তিন শ্রমিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। অভিযানের ফলে কারখানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
বিচারক রুবেল শেখ আরও জানান, জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। সেগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি পরিবেশের সুরক্ষার জন্য এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।