শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোনামিয়া জামিনে মুক্ত, রমজান আলীর পরিচয়ে কারাভোগ

কক্সবাজারে সোনামিয়া জামিনে মুক্ত হচ্ছেন, অন্যের পরিচয়ে মৃত্যুদণ্ড ভোগের অভিযোগ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোনামিয়া জামিনে মুক্ত, রমজান আলীর পরিচয়ে কারাভোগ

কক্সবাজারে আলোচিত ইয়াবা মামলায় অন্যের পরিচয়ে গ্রেফতার হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুহাম্মদ ইয়াসিন, যিনি সোনামিয়া নামে পরিচিত, জামিনে মুক্ত হচ্ছেন। শুক্রবার (১৪ আগস্ট) কক্সবাজার জেলা কারাগার থেকে তার মুক্তির কথা রয়েছে।

আইনজীবী আবদুল মান্নান জানান, আদালত নথিপত্র পর্যালোচনা করে নিশ্চিত হয়েছেন যে, ২০২০ সালে ইয়াবাসহ গ্রেফতার হওয়া ‘সোনা মিয়া’ এবং বর্তমানে কারাগারে থাকা সোনামিয়া একই ব্যক্তি নন। আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছে চারটি শর্তে, যার মধ্যে রয়েছে এনআইডি কার্ড থানায় জমা রাখা এবং আদালতে নির্ধারিত সময়ে হাজিরা দেওয়া।

২০২০ সালে ডিবি পুলিশের অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার হন রমজান আলীসহ পাঁচজন। ওই মামলার এজাহারে দ্বিতীয় আসামি হিসেবে ‘সোনা মিয়া’র নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে তদন্ত শেষে অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সোনা মিয়ার নাম-ঠিকানা সঠিকভাবে পাওয়া যায়নি।

২০২২ সালের ১৩ জুন ‘সোনা মিয়া’ জামিন পান এবং আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদালত ওই মামলায় সোনা মিয়াসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর ২৩ জুন র‌্যাবের পরোয়ানার ভিত্তিতে সোনামিয়াকে গ্রেফতার করা হয়।

সোনামিয়া কারাগারে যাওয়ার পর জেল সুপারের কাছে আবেদন করেন যে, তিনি ওই মামলার আসামি নন। পরে আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেয়। পুলিশের প্রতিবেদনে উঠে আসে, ২০২০ সালে ইয়াবাসহ গ্রেফতার হওয়া ব্যক্তির প্রকৃত নাম রমজান আলী।

বিজ্ঞাপন