শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত।

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাক্টরের ধাক্কায় ইসরাফিল শিকদার (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার প্যারিস রোড সংলগ্ন শিংগা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামের ইব্রাহিম শিকদারের ছেলে। তিনি মোটর গ্যারেজে কাজ করার সূত্রে হরিণাকুণ্ডু পৌর শহরের হল বাজার এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইসরাফিল শিকদার গ্যারেজ থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। হরিণাকুণ্ডু শহরের পাশের শিংগা বটতলা মোড়ে মোটরসাইকেল নিয়ে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তায় পড়ে যান তিনি।

এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার ওসি জুলফিকার আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক্টরটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বিজ্ঞাপন