শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নেত্রকোণায় পিকআপ-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত

নেত্রকোণায় পিকআপ-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৪ জন।

নেত্রকোণায় পিকআপ-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত

নেত্রকোণায় ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়ায় পিকআপ ভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারী নিহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পথে অন্য আহত আরও ২ জন মারা যান। ওসি জানান, দুর্ঘটনার পর সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন