শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নেত্রকোণায় সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোণার কলমাকান্দায় সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ২৮ বছরের যুবক নিহত হয়েছেন।

নেত্রকোণায় সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোণার কলমাকান্দায় একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২৮ বছরের যুবক মো. নুর আলম নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবক কলমাকান্দা উপজেলার ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সময় সিএনজিটি নেত্রকোণার রাজুর বাজার এলাকা থেকে চার যাত্রী নিয়ে কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত আনুমানিক পৌনে ১১টার দিকে গুতুরা কবরস্থান সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়।

এতে রিকশাটি রাস্তার পাশে উল্টে পড়ে যায় এবং চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন।

এসআই ফেরদৌস আলম আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন