মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অপরাধ

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আহত কয়েকজন সদস্য

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আহত হয়েছেন কয়েকজন সদস্য।

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আহত কয়েকজন সদস্য

বাগেরহাটের মোংলায় উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ডের একটি স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় কোস্ট গার্ডের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

কোস্ট গার্ড বাহিনী জানিয়েছে, সুন্দরবন উপকূলে আইনশৃঙ্খলা রক্ষা, বনদস্যু দমন ও চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। নতুন স্থায়ী স্টেশনটি স্থাপনের পর থেকে অপরাধী চক্রের কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

বাহিনীর দাবি, এই হামলার পেছনে স্বার্থান্বেষী ও অপরাধী চক্রের পরিকল্পনা রয়েছে। তারা কোস্ট গার্ডকে ওই এলাকা থেকে সরাতে চায়। হামলার পর কোস্ট গার্ড দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন