শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মুন্সীগঞ্জে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাতের চেষ্টা, শিক্ষক পলাতক

মুন্সীগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে ছুরিকাঘাতের অভিযোগে শিক্ষক পলাতক।

মুন্সীগঞ্জে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাতের চেষ্টা, শিক্ষক পলাতক

মুন্সীগঞ্জে ১৪ বছর বয়সী মাদরাসা ছাত্র মাজেদ আহমেদকে বলাৎকারের চেষ্টা করে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তার মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক মো. লোকমান হোসেন পলাতক রয়েছেন। তিনি ভোলা জেলার চর-ফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে এবং টঙ্গীবাড়ী খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদরাসায় শিক্ষকতা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান হোসেন মাজেদকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন।

এ সময় মাজেদ আপত্তি জানালে শিক্ষক ধারালো অস্ত্র দিয়ে তার গলায় ও হাতে আঘাত করেন। মাজেদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে লোকমান পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় মাজেদকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম জানান, অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন