বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
অপরাধ

মাদারীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, তিনজন আহত।

মাদারীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরের রাজৈরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতের নাম শামীম মুন্সী।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি কবিরাজপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। তাতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রিপন ট্রান্সপোর্টের একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পিকআপটিকে জব্দ করা হয়েছে। তদন্ত চলছে।

বিজ্ঞাপন