শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। এদের মধ্যে মা-বাবা এবং ভাই-বোন অন্তর্ভুক্ত রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দিতে গিয়ে সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে থাকা সবাই দগ্ধ হন।

দগ্ধদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে হযরত আলীর শরীরের ৮ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ এবং মিমের ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানান, দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন