মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় ২ অটোরিকশার যাত্রী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় দুই অটোরিকশার যাত্রী নিহত, আহত তিনজন।

কিশোরগঞ্জে ট্রাকচাপায় ২ অটোরিকশার যাত্রী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকের চাপায় দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকার ইছাম উদ্দিন (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, অটোরিকশার যাত্রীরা মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন