বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
অপরাধ

নোয়াখালীতে স্কুলছাত্র হত্যা: মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত

নোয়াখালীতে মাদক ব্যবসায়ীদের হামলায় স্কুলছাত্র নিহত, আহত তিনজন।

নোয়াখালীতে স্কুলছাত্র হত্যা: মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার রাতে দেবীসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আরাফাত হোসেন ফাহিম (১৫), তিনি বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শাহজাহান সাজুর ছেলে এবং পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম নানাবাড়িতে বেড়াতে গিয়ে হামলার শিকার হন। নবীপুর এলাকার মাদক ব্যবসায়ী হারুন মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ফাহিমের নানাবাড়ির উঠান ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছিল। সম্প্রতি ফাহিমের মামাসহ বাড়ির লোকজন হারুনকে মাদক আসর বসাতে বাধা দেন।

বুধবার রাতে হারুন ও তার সহযোগীরা আবারও মাদক আসর বসানোর চেষ্টা করলে ফাহিমের নানার বাড়ির লোকজন তাদের ধাওয়া করেন। এর পর হামলাকারীরা ফাহিম, শাকিব (২১) ও রিফাত (২৩) কে কুপিয়ে গুরুতর আহত করে। ফাহিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত হারুন নিজেও আহত হন এবং সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে পুলিশ তাকে আটক করে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি ছোরা উদ্ধার করেছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানিয়েছেন, হামলায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

ফাহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন