শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, মায়ের ঘুমের কারণে দুর্ঘটনা

নড়াইলের ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, মায়ের ঘুমের কারণে দুর্ঘটনা।

নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, মায়ের ঘুমের কারণে দুর্ঘটনা

নড়াইলের ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর বাবা ভ্যানচালক মাজেদুল শেখ।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ফারুককে দুধ পান করাতে গিয়ে তার মা ঘুমিয়ে পড়েন। এ সুযোগে দুই ভাই ঘর থেকে বের হয়ে বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পর মা ঘুম থেকে উঠে সন্তানদের খুঁজতে শুরু করেন।

সন্ধান না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজ নেন তিনি। অবশেষে পরিবারের সদস্যদের ধারণা অনুযায়ী, বাড়ির পাশে থাকা একটি পুকুরে খোঁজ শুরু করে স্থানীয়রা।

সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, "ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

বিজ্ঞাপন