শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লার নিমসারে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

কুমিল্লায় পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লার নিমসারে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, গত মঙ্গলবার সকালে নিমসার বাজার এলাকায় নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে হাইওয়ে পুলিশের একটি দল উল্টো পথে চলাচলকারী কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে।

বেলা সাড়ে ১১টার দিকে একটি ইজিবাইক আটক করার পর চালকের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। এ সময় চালক চিৎকার করলে আশপাশ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার ও অটোচালক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল মো. ইউসুফ আলী এবং মো. রাব্বি ইসলাম আহত হন।

হামলার সময় পুলিশের একটি ডাবল কেবিন পিকআপে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। এ ঘটনায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মো. শাহাবুদ্দিন সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন