রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনার উদ্যোগ

সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনার উদ্যোগ

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, এই হামলার ঘটনায় আরও ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আহতদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখতে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ জানান।

রিয়াদের বিমানবন্দরের পাশাপাশি সৌদির অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে।

দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

বিজ্ঞাপন