রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি বিমানবন্দরে হামলায় বাংলাদেশি বিমান নিরাপদ, নিহত ২

সৌদি আরবের বিমানবন্দরে হামলায় বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি, নিহত ২ বাংলাদেশি।

সৌদি বিমানবন্দরে হামলায় বাংলাদেশি বিমান নিরাপদ, নিহত ২

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শনিবারের হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০৯ জন। হামলার পর বাংলাদেশ থেকে সৌদিগামী ফ্লাইট বন্ধ করা হয়েছে।

শামা ওবায়েদ জানান, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করছে সরকার। বর্তমানে ৪ জন বাংলাদেশি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ থাকার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন