রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের পিনু রহমানের সিয়েনা অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক স্বীকৃতি

পিনু রহমান সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

বাংলাদেশের পিনু রহমানের সিয়েনা অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক স্বীকৃতি

ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬ এ বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান দুইটি বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। শনিবার (১১ অক্টোবর) আয়োজিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের এই স্বীকৃতি প্রদান করা হয়।

ক্রিয়েটিভ ফোটো অ্যাওয়ার্ডসের পিপল বিভাগে পিনুর 'দ্যা গোল্ডেন বার্ডেন' আলোকচিত্রটি বিজয়ী হয়েছে, যার মাধ্যমে তিনি মর্যাদাপূর্ণ ‘প্যানজিয়া প্রাইজ’ অর্জন করেন।

এছাড়া, ডকুমেন্টারি এন্ড ফটো-জার্নালিজম বিভাগে তার 'ব্যাড মর্নিং ইন এ বার্নড ভ্যালি' ছবিটি হাইলি রিকমেন্ডেড স্বীকৃতি পেয়েছে।

এই আয়োজনে আন্তর্জাতিক আলোকচিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন। সিয়েনা অ্যাওয়ার্ডস আন্তর্জাতিক পরিসরে আলোকচিত্র জগতের অস্কার হিসেবে পরিচিত।

এ বছর এই প্রতিযোগিতার জন্য ১৬৩টি দেশ থেকে মোট ৪০ হাজারের বেশি ছবি জমা পড়েছিল, যা এই প্রতিযোগিতার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন