রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেকে অনিদিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা

সাজেক থেকে জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে অনিদিষ্টকালের সড়ক অবরোধ চলছে।

সাজেকে অনিদিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা

সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি অনিদিষ্টকালের সড়ক অবরোধ পালন করছে। আজ রোববার সকাল ৬টা থেকে এই অবরোধ শুরু হয়।

অবরোধের ফলে বাঘাইহাট-সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠন দুটি জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। দাবিগুলি পূরণ না হওয়ায় তারা এই সড়ক অবরোধের ডাক দিয়েছে।

অবরোধের কারণে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বাঘাইহাট থেকে দুপুর দেড় টায় সাজেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে।

বিজ্ঞাপন