রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রিয়াদের বিমানবন্দরে হামলার পর এক সপ্তাহ অনলাইনে ক্লাস

রিয়াদের বিমানবন্দরে হামলার পর শহরের সব স্কুলে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিয়াদের বিমানবন্দরে হামলার পর এক সপ্তাহ অনলাইনে ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর শহরের সব স্কুলে এক সপ্তাহের জন্য অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি এ সংক্রান্ত একটি প্রতিবেদনে জানায়, শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পাঠানো একটি ই-মেইলে এই তথ্য প্রকাশিত হয়।

ই-মেইলে বলা হয়েছে, সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রিয়াদের সব স্কুলে পুরো সপ্তাহজুড়ে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে।

বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে, সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং অনলাইনে পাঠদান শুরুর নির্দিষ্ট সময় সম্পর্কে আর কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন