সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেকে সড়ক অবরোধ দুই দিনের জন্য প্রত্যাহার

সাজেকে সড়ক অবরোধ আগামী সোমবার ও মঙ্গলবারের জন্য প্রত্যাহার করা হয়েছে।

সাজেকে সড়ক অবরোধ দুই দিনের জন্য প্রত্যাহার

সাজেকের সড়ক অবরোধ আগামী সোমবার ও মঙ্গলবারের জন্য প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।

অবরোধের ১১ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। সংগঠন দুটির নেতারা জানান, প্রশাসনের সঙ্গে আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

অবরোধ প্রত্যাহারের পর সাজেক-বাঘাইহাট সড়কের উজোবাজার থেকে পিকেটাররা অবস্থান সরিয়ে নিলে আটকা পড়া পর্যটকেরা সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে শুরু করেন।

রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি থেকে পর্যটকেরা সাজেকে পৌঁছান। অবরোধের কারণে ১১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে সাজেক ভ্রমণে আসা পর্যটকেরা।

সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়া দাবিতে এই অবরোধ পালন করা হচ্ছিল। সকাল ৬টার দিকে বাঘাইহাট-সাজেক সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, ফলে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে সাজেক থেকে জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন