বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে সোনার দাম ফের কমলো ২৮৫৮ টাকা

দেশের বাজারে সোনার দাম ফের কমেছে ২৮৫৮ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে আজ সকাল ১০টা থেকে।

দেশের বাজারে সোনার দাম ফের কমলো ২৮৫৮ টাকা

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৯৬ হাজার টাকায় নেমেছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। মঙ্গলবার এ দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।

বিজ্ঞাপন