সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশের পাসপোর্ট ৩ ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে

বাংলাদেশের পাসপোর্ট তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠেছে, জানিয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্স।

বাংলাদেশের পাসপোর্ট ৩ ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠেছে বাংলাদেশ। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ প্রকাশিত সূচক অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এই সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশের নিচে অবস্থান করছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন ও পাকিস্তানসহ সাতটি দেশের পাসপোর্ট। পাসপোর্টের শক্তিশালী সূচকটি একটি দেশের পাসপোর্ট দিয়ে অগ্রিম ভিসা ছাড়া কিংবা অন-অ্যারাইভাল ভিসায় কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ভিত্তিতে তৈরি করা হয়।

এবারের তালিকা তৈরির ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টকে বিবেচনায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন